১৬০.জ্বলার মতো জ্বলো

জ্বলার মতো জ্বলো
___ নজরুল বিন রশিদ
বিপদ দেখে ভয় পেয়ো না সামনে সফল গাথা,
পরাজয়ে হয় না বরণ থাকলে জয়ের কথা।
আশার বাণী জ্বালো মনে, জ্বালো জ্বালো জ্বলো,
জয়ের নেশায় বুকটা উচাও সব বাধাকে দলো।
জয়ের পথে হাজার বাধা আসবে তোমার রোজ,
ভয় পেয়ো না হও আগুয়ান কুড়াও জয়ের খোজ।
আকাশ থেকে বিজলী নিয়ে বানাও হাতিয়ার,
বজ্রপাতে আঘাত হেনে উড়াও প্রাচীর লোহার।
স্বপ্নটাকে লালন করে সামনে এগিয়ে চলো,
বাচার মত বাচতে হলে জ্বলার মতো জ্বলো।

রচনাকালঃ০৫/০৬/২০১৮

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)