১৬২. সিয়াম ও ঈদুল ফিতর

সিয়াম ও ঈদুল ফিতর
____ নজরুল বিন রশিদ

পথ ভূলে আজ বিপথে ইমান তরী করে নোঙ্গর,
শান্তির বানী দিল নবী আনি হাকিছে সুখের সাগর।
কত নবী আর রাসুলের বানী ইসলাম শান্তির ছায়াতল,
মাগফিরাত আর নাযাতের মাসে সিয়ামের আয়ুকাল।
যত পার মুমিন ভরে নাও তুমি সওয়াবের তরী খানি,
আশা যদি থাকে প্রিয় বান্ধা হবে  নবীকুলের শিরুমনি।
সিয়াম সাধনায় পুর্ন্যতা পায় ইমান কত খাটি,
আল্লাহতালা বিছায় চাদর শান্তির পরিপাটি।
একটি মাসে হিসেব কষে নেবে পাল্লায় মাপি,
সময়ে এসেছে তওবা করো, মনপ্রান দাও স'পি।
আত্নারা আজ ঘুরাফেরা করে তোমারই দ্বারে দ্বারে,
ক্ষমা প্রার্থনায় স'প এই মন, হৃদে লালন করো যা'রে।
পূন্য কাজে ঈদের খুশি ছুয়ে যাক সবার মাঝে,
ভাই ভাই মিলে কাধে কাধে যেন জড়ায় সকাল সাঝে।
ধরনী ছেড়ে ইহকাল থেকে চলে গেছে যারা গত,
তাদের লাগি প্রার্থনা করি, পূন্য আনো শত শত।

ফিরনী, সেমাই, ফিতরা বিলাও, দুঃখী গরীবের মাঝ
জগতে আর দুঃখী নাহি রবে, যদি নাও সবার খোজ।
ভেদাভেদ আর হিংসা বিদ্বেষ সব অভিমান ভুলে,
কাধে কাধ মিলে, উল্লাসে সকলে, পথিকেরে নাও তুলে।
সাত তলা আর গাছ তলা যেন একই পথ ধরে হাটে,
অহংকারশূন্য দেখি যেন ভাই, গোলাপ যেন ফুটে।
সদা বিরাজমান অমীয় বানী শান্তির আলো জ্বেলে,
সিয়াম এলো ভাই পূন্য দিতে, ঈদ খুশির ডানা মেলে।

রচনাকালঃ ২০/০৫/২০১৮

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)