১৭২. ভোটের মরণদশা

বৃদ্ধ ভোটার খিলখিলিয়ে হেসে হেসে কয়,
যাচ্ছি এবার ভোট দিতে ভাই ভোটের হবে জয়।
খানিক পরে এগিয়ে গেলে বুথের কাছে যেই,
পোলিং এজেন্ট চেচায় জোরে ভোটটি যে তার নেই!
এমন কথা শুনে বৃদ্ধা চোখ পাকিয়ে তাকায়,
কাঁপায় ঠাপায় লাঠি হাতে শরীরটাকে জাকায়।
পানের ফিস্কি বের করে কয় কি যুগ আইলো ভাই,
ভোটের আগেই ভোটটি হারাই নেই যে ভোটের ঠাই।
একটু পরে লাঠিয়ালে লাঠিখেলা জোরে,
দৌড়াদৌড়ি লাগল কেন্দ্রে ভু ভু করে ঘুরে।
বৃদ্ধ ভোটার চুপ থেকে যায় মনে মনে ভাবে,
গনতন্ত্র হারিয়ে  গেছে কোন সে ভুতের চাপে!

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)