১৫৯.আলোয় আধার

আলোয় আধার
___ নজরুল বিন রশিদ

নীল গগনে কালো মেঘে মেঘে ঢাকিয়াছে রোদের গায়,
সুখের নুপুর দুঃখ হইয়া বিধেছে আমার-ই পায়।
প্রভাতে অর্ক হারিয়েছে পথ অজানা পথে দিশায়,
বিপদগ্রস্থ পথিক পথ নাহি পায় কাদিছে বুকের ব্যাথায়।
সময়েরা এখন ক্ষিপ্ত হইয়া হাতে নিয়েছে মরন বীন,
সাপুরেরা আজি খেলায় খেলায় কাটিতেছে উন্মাদে দিন।
দর্শনে দাররক্ষী ঘুমহারা চোখে রাজার পাহারায় রোজ,
পাথরেরা কাঁদিল দেখিয়া রুগ্ন আপনাতে ফুটিল সুচ।
ঢুলু ঢুলু চোখে তিমির কাটিল অভাগীর নিথর দেহ,
গলিয়া পচিয়া পাষাণে বাধিল বুক দেখে নাহি কেহ।
সূর্যতাপ আজ লাগে না গাত্রে অসহীয় বক্ষে ব্যাথা,
মানবতার গায়ে মারিল চাবুক শুনাইয়া সার্কাস কথা।
বাবু সাপ মোরে ঢেকে কহে রোজ শোন বাবা বাচা ধন,
শুধাইও না বুলি সোজা পথ চলি রাখিও রাজার মন।
আমিও আপনায় রাখিয়াছি শিরে মস্তক আর মুখ বন্ধ,
বিবেকেরে রোজ ধোপায় দিয়ে আমি মহাবীর মহেন্দ্র।
কি লোভে আজি মানবী সাজি নাচিতেছে নৃত্য রোজ,
বিষে বিষে মোর কাটিল না ভোর রাখিল না কেহ খোজ।
ধরনীর বুকে সন্ধ্যাদীপ আমি ছায়া প্রভাতের সূর্য,
সকল তিমির দূর করো খোদা দাও মোরে রণতূর্য।

রচনাকালঃ ০৩/০৬/২০১৮

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)