১৭১. বন্ধনে ক্রোন্দল
বন্ধনে ক্রোন্দল
___ নজরুল বিন রশিদ
আগের মত নেই আর বন্ধন নেই ভালবাসা,
হারিয়ে গেছে মায়া নামের সুখ পাখির বাসা।
কত সুখে উল্লাসেতে ছিল দাদা বাবা,
এখন শুধুই হাহাকার আর অত্যাচারীর থাবা।
মাদকে আর চোর ডাকাতে গড়েছে কালো টাকা,
সত্যিকারের নেই মমতা সবই শুধু ফাকা।
শুভঙ্করী যাদু মন্ত্রে সব করেছে জাল,
আসল সবই হারিয়ে গেছে সর্দার হয় আবাল।
এখন শুধুই হাহাকার মনে বাজে শোকের বীণ,
সুখের খুজে সকাল সন্ধ্যা বুক করে চিনচিন।
মরণ নেশায় এখন সবাই বুক পিঠ আর নাই,
মানুষ খুজে মানুষের রক্ত কেবলই খাই খাই।
Comments
Post a Comment