১৬৭. গরীবের ঈদ

গরীবের ঈদ
___ নজরুল বিন রশিদ

বাসী ফুলের মালায় মালায়
বহিছে পচা গন্ধ,
ফুলের শোভায় ফুলেই রহে
মানুষের নাক বন্ধ।

সেদিন ঈদগাহে নামায পড়িতে
দেখিয়াছি কতই গরীব,
জীর্ণদেহ শীর্ণ বস্র পড়িয়া
ধুলায় লুটাল শির।

হায়! মানব, মানবতা ছাড়িয়া
ঈদ কি তোমার হবে?
রাখ নাই খোজ সেথায় তুমি
কাদিল যাহারা ভবে।

রোজা রাখিলে, পাপ মুছনে
সদায় থাকিলে খুশি,
দেখিয়াছ কি বাধ ভাঙিয়াছে
গরীবের সকল হাসি।

পুষ্প বৃক্ষ পায় কি শোভা?
গর্ভীলে তায় রুপ,
পাইয়াছে কি স্বাদ কখনো পাথর
সাগরে দিলেও ডুব?

সকল কাজে ময়লা ধুলে
তখনি কাজের সফল,
তেমনি করিয়া পাবে যে পূন্য
গরীবের হাসিতে ফল।

তাই ঈদ করো, ওরে ভাই মুসলিম
ক্ষিদায় নাহি যা'র নিদ,
এসো হাতে হাত, মিলাই দিন রাত
সবাইকে বিলাই ঈদ।

রচনাকালঃ১৯/০৬/২০১৮

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)