গীতিকাব্য

১.
আমার হারিয়ে গেছে দিন
আমার ফুরিয়ে গেছে দিন,
আমার হৃদয় মাঝে কেবল বাজে
শুধুই শোকের বীন।

আমি চেতনাতে অবচেতন
দুখীর দুয়ার দ্বারে,
আমি জীবন জগৎ আলোয়
করেছি কালোয় ঋন।

আমার হৃদয় মাঝে কেবল বাজে
শুধুই শোকের বীণ।
___ নজরুল বিন রশিদ

২.
আমার স্বাদের জনম গেল বৃথা(২)
আশায় আশায় হতাশায়,
পড়ল গলে ফাসি আমার
চোখের জল ভাসায়।

জীবন নায়ের শুন্য তরী,
পাপে বোঝাই নায়,
বারে বারে ধরে বেরী
আমার পিছু পায়।
(২)

পড়ল গলে ফাসি আমার
চোখের জল ভাসায়।

থাকতো যদি মনের পাখি
সারা জীবন ভরে,
যতনে রাখিতাম আমি
সারা জীবন তারে।

পড়ল গলে ফাসি আমার চোখের জল ঝরে

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)