১৬৪. যুদ্ধ চাই
যুদ্ধ চাই,
নজরুল বিন রশিদ
মানবতা!
অবাক পিশাচসুলভ কিছু কাপুরুষ।
যারা বিশ্বকে বানিয়ে রেখেছে অগ্নিকুন্ডলি,
যার ধোয়ায় অন্ধকার করে রেখেছে চারিদিক।
ধিক্কার!
কাপুরুষ আর নিষ্ঠুরপ্রকৃতির শাসক,
অন্যায়ের পাহাড় গড়ে কুক্ষিগত করে রেখেছ আমাদের।
শোন হে পৃথিবীর মানুষ,
অন্যায়, জুলুম, নির্যাতন, ঘুষ, আর দূর্নীতির কারখানা তোমার একদিন ধ্বংস হবে।
ধ্বংস হবে তোমাদের অর্থলোভী রক্তচুষা রাজ প্রাসাদ।
ভালবাসা, মায়া, মমতা সব কিছু নিঃশ্বেষ করে দিয়েছ তোমরা।
তোমরা হায়েনা, দানব, রাক্ষস,
মমতাহীন করে পথের শিশুকে পথেই রেখেছ তোমরা।
অনাগত শিশুটিকে পৃথিবীর আলো দেখার আগের ছুড়ে ফেলেছ মৃত্যু নামক অন্ধকার গুহায়।
তারা মরেনি, মরেনি তারা।
আসবে ফিরে, সব অন্যায় শাসন ধুলিসাৎ করতে।
আসবে ফিরে ভালবাসার বন্ধন সেতু তৈরী করতে। আসবেই আসবে।
কি লাভে এই ক্ষনিকের পৃথিবীকে আপন করে, পর করেছ অনাহারী মানুষগুলোকে।
ছিঃ! ধিক্কার তোমাদের।
মানুষকে মারার জন্য তৈরী করেছ গ্রেনেড, পারমানবিক বোমা।
কি প্রয়োজন ছিল এগুলো!
ভালবাসার সেতু বন্ধনডোরে একটি ফুলের মালায় কি যায় না পৃথিবীর শাসন?
বিধাতাকে ভুলে গেছ?
আমি প্রতিবাদ জানাই তোমাদের বিরুদ্ধে,
যুদ্ধ চাই আমি, যুদ্ধ,
শান্তির যুদ্ধ।
একটি শান্তিময় পৃথিবী চাই।
চাই একটি দেশ, সমাজ, পরিবার সুখ আর শান্তিতে ভরে থাকুক।
আগামীর অনাগত শিশুরা হবে তোমার পথের দিশারী, গড়ে তুল তাদের।
জীবনের সব অন্যায় কাজ ঝেড়ে ফেলে দাও।
সাজিয়ে নাও সুন্দর আগামীর ভবিষ্যৎ।
নৈতিক ও আদর্শ শিক্ষায় শিক্ষিত করো তোমার সন্তানদের, তারাই হবে আগামী দিনের আলোর দিশারী।
আমি যুদ্ধ চাই অন্যায়ের বিরুদ্ধে।
আমি যুদ্ধ চাই ভালবাসার জন্য।
আমি যুদ্ধ চাই সুন্দর পৃথিবীর জন্য।
রক্তপাতহীন একটি যুদ্ধ।
আর সেই যুদ্ধে বিবেক হবে আমার সৈনিক।
সকল বিবেক জেগে উঠো।
জেগে উঠো অন্যায়ের বিরুদ্ধে।
শক্ত হাতে প্রতিজ্ঞাবন্ধ হও, আমি অন্যায়ের বিরুদ্ধে সিডর, মহাভয় কেয়ামত।
আমিই পারি সব কিছু ফিরিয়ে দিতে।
সবাই এক হও।
একহও সবাই।
এক হও।
ফিরিয়ে দাও শান্তি।
রচনাকালঃ ১৬/০৬/২০১৮
Comments
Post a Comment