১৬১.পথের শেষ প্রান্তে

পথের শেষ প্রান্তে
___ নজরুল বিন রশিদ

বেলা শেষে অবশেষে একলা ভাবে মন,
কী করলাম কী করলাম ভাবি সারাক্ষণ
হেলায় হেলায় কাটল আমার জীবনের সময়
ভবের পাড়ে আমি  উদাস সময় অসময়।
আবীরখেলা করছে ঐ দূর আকাশের পাণে,
ভবের পাড়ে আছি বসে পূন্য পাবার টানে।
আসার পথে বিশাল পথের বোঝাই ছিল তরী,
কাটল সময় উল্লাসেতে এখন কি যে করি?
অবুঝ প্রানে সবুজ বনে লাগল বিষের ছোয়া,
শুভ্র জীবন নিঃশেষ হলো ঘিরল কালো ধোয়া।
সাদা মনে দাগ লাগিল লোভের ঘরে পড়ে,
বেলা শেষে পূন্য আশে মনটা খাঁ খাঁ করে।
নেই যে উপায় পাপের বোঝায় পথিক ভাবে হায়,
দিন গেলে কি আসবে সেদিন সুখ কুড়াবার নায়?

রচনাকাল ঃ০৫/০৬/২০১৮

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)