ওরা দেশদ্রোহী

ওরা দেশদ্রোহী
__ নজরুল বিন রশিদ
আমার ঘর নেই, নেই হৃদয়ে হৃদয় মিলানোর সুর,
নিষ্ঠুর এখন হয়েছে সবাই ভেঙেছে বুকের পাজর।
বাশরী আজি বাজিছে ঐ ব্যাথাভরা প্রানে প্রানে,
কিসের লাগিয়া, লোভীয়া লোভীয়া পড়িনু বিষ ধ্যানে।
শান্তির নীড়ে বৃক্ষ তলে যখনই রাখিনু মাথা,
কাল সাপে আজি তুলিয়াছে ফনা, ছোবলে ব্যাথা।
বসতি ছাড়িয়া রসদের টানে যবে নামিলাম পথে,
ভাগ্যের দোষে দোষী আজি আমি হইলাম বিপথে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)