১৫৭. তোমায় পাবার আশায়

তোমায় পাবার আশায়
____ নজরুল আজম

কোন এক পড়ন্ত বিকালে, সুর্যটা যখন ডুবুডুবু,
ঠিক তখনই তুমি আমার হাতটি ছাড়লে।
বললে, আমি আসব ফিরে।
পৃথিবীর কোন শক্তি নেই তোমার কাজ থেকে আমাকে আলাদা করে।
আমিও তোমার ক্ষিপ্ত আগুন ঝরা রাঙা চোখে তাকিয়ে ছিলাম অবলিলায়।
তুমি বলেছিলে যেখানেই থাকি, আমি আসব ফিরে।
আমি তোমার হাতটি শক্ত করে ধরে রেখেছিলাম, তোমায় যেতে দেব না বলে।
আমি কান্না ঝরা কন্ঠে, অনেক মিনতি করেছি কিন্তু, তুমি রাখলে না আমার কথা।
ভালবাসা পাওয়ার জন্য ব্যাকুল ছিলাম দিন রাত।
আর তুমি, সেই দুর্বলতার সুযোগ নিলে।
আমাকে ছুড়ে ফেলে দিলে।
তোমায় পাবার আশায়, আজও আমি পথ চেয়ে আছি,
আজও কল্পনার জগতে তোমায় নিয়ে বাসা বাধি, স্বপ্ন আকি মনের গহীন কোণে।
জানি আসবে না।
যুগ যুগ চলে যাবে,
নদী শুকিয়ে মরু হবে।
জানি তবুও তুমি আসবে না।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)