১৫৫. প্রকৃতি ও মন
প্রকৃতি ও মন
____ নজরুল আজম
ঝিরি ঝিরি বৃষ্টিতে ঝড় তোলপাড়
হৃদ নদীর দু'কুল কাদে বারে বার।
এলোকেশে বৈশাখী নেচে যায় দূরে,
মায়াপুরীর মায়াবিনী আসে মোর নীড়ে।
সব কিছু কাল হল কালের কোলে,
মহাকালে দেখব ছাই সব কিছু দলে।
কালো মেঘে ভর করে মনের আঙ্গিনায়,
সুখ গুলো উড়ে চলে নাহি মোর ঠায়।
রবিতে কবি নহে আধারে অচল,
শান্তির মহিয়ানী দেখিবে অতল।
প্রকৃতিটা যখন কালো মেঘে ছায়,
মন প্রান দেহ কাদে, আকুল করুনায়।
সুখ যায় দুখ আসে মেলে তার ডানা,
প্রকৃতি আর মনে যেন হায়েনার হানা।
Comments
Post a Comment