নাম

জগতের মাঝে অশুভ কাজে, করে যারা বাস,
নিয়তির ভাজে পরে আছে তারা, শুধুই দীর্ঘশ্বাস।
মরনে যারা করে বরন, ছাড়িয়া লোভ লালসা,
দেখিবে সেখানে আছে যে মধু, সুধাইও পিপাশা।
উমর দেখেছ খলিফা হয়েও বাড়ি বাড়ি ঘুড়ে রাত,
দেখেনি চেয়ে কখন কাটিল আধার কেটে প্রভাত।
যুগে যুগে যারা এনে দিয়েছে শান্তির বানী ধরায়,
ভাবেনি তারা কখনো পিছুটান সদা ছিল মহরায়।
তুমি তো জগতের অতি নগন্য ক্ষুদ্র বালি সমতুল্য,
ভাব কেন এতো মহীয়ান উচু এইতো ঘোর নামল।
সাদা কাফনে মুড়িয়ে তোমায় যবে দিবে ধুলিতে ঠাই,
শাসন ত্রাসন জুলুম অহংকার সবই যাবে হারাই।
পথ খুজ আজ মুহাম্মদের বানীতে শান্তির বীজ,
পাবে যে সেথায় দুনিয়া আখিরাত পুলসিরাত ব্রীজ।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)