১৫৪. ভিখারীর স্বপন

ভিখারীর ছেলে
___ নজরুল আজম
ছেলেবেলায়, অনেক বড় হওয়ার স্বপ্ন দেখিছে,
দেখেছি আকাশ ছোঁয়ার স্বপ্ন।
তিল তিল করে হৃদয়ের গভীরে লালন করে রেখেছি একদিন "বড় হব"
তখন আমি মায়ের কাধে বাধা ভিখারীর থলিতে আধো আধো কথা বলি,
দেখি পাখি উড়া, সবুজের অবুঝ প্রানে,
মাঝে মাঝে থলি থেকেই ডানা ঝাপটাতাম,উড়ব বলে।
মায়ের আচল থেকে বেরিয়ে যখন দৌড় শিখলাম,
আমি দৌড়লাম দু'মুটো ভাতের আশায়।
বুক ভরা দীর্ঘশ্বাস নিতে পেরেছি ক্ষনে ক্ষনে।
মা বলতো,
তুমি বড় হও বাবা।
আমি আর কত বড় হব মা?
সেই তো তোমার ধারে থেকে থেকে তেত্রিশটি বছর কেটে গেল।
মানুষের ধারে ধারে দুটি হাত বাড়ানো ছাড়া কি আর পেলাম?
কত বার স্টেশনের ঐ দক্ষিন পাশটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় লোক ছেলেদের সুইমিং পুলে সাতার কাটা দেখেছি,
দেখেছি চাইনিজ রেস্টুরেন্টে হাজার টাকার বিল, ছুয়ে দেখার স্বাদ হয়েছে বহুবার কিন্তু পারি নি।
কতবার  রাস্তায় ফেলে দেওয়া চকবার আইস্ক্রিমটা কুড়িয়ে চুষে খেয়েছি কিন্তু প্রকৃত স্বাদটা পাই নি।
আমি আর কত বড় হব মা?
আজ তো বৃষ্টির দিনে তোমার মাথার উপর কলা পাতার ছাতা ধরতে পারি।
আজ আমি অনেক বড় হয়েছি মা,
তোমার ভিখারীর থালাটা আজও আমার কাছে আছে।
স্বপ্ন গুলো থলিতেই গুমরে পড়ে আজ কাদছে।
তেত্রিশ বছর পার হল, আর কত বড় হব মা?
আমি যে ভিখারীর ছেলে।
দীর্ঘশ্বাসের উপর ভর করে পথ চলাই আমার একমাত্র সম্ভল।

রচনাকালঃ ০৫/০৫/২০১৮
২২ বৈশাখ ১৪২৫

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)