গান
মায়ের গান
___ লেখকঃ কবি নজরুল আজম
জন্ম আমার ধন্য মাগো, তোমায় ভালবেসে
সুখে দুখে সারা জনম, থাক আমার পাশে,
জীবন যদি যায় কখনো, দূর আকাশের নীলে
তোমায় নিয়ে উড়ব আমি, পাখির ডানা মেলে।
দেব না কো তোমায় আমি, আর কোথাও যেতে,
তোমায় নিয়ে হাসি খুশি থাকব সদা মেতে।
ভালবাসায় ভরিয়ে দেব, তোমার দুঃখি বুকে,
থাকব পাশে পাশে আমি, ভালবাসা মেখে।
ঐ
Comments
Post a Comment