১৬৩. টোকাই

টোকাই
___ নজরুল বিন রশিদ

আমরা যারা তুচ্ছ করে
  টোকাই তা'রে বলি,
মানুষ হয়েও কুকুর ভাষায়
কুকুর পাড়ি গালি।

নিজের কাছে প্রশ্ন কর
বিবেক দ্বার খুলে,
বড় ছোট জাত ভেদাভেদ
সব কিছু ভুলে।

সেও মানুষ তুমিও মানুষ
কেমন হৃদয় তোমার!
টাকা পয়সার জ্ঞান গরিমা
কিসের অহংকার?

অনাহারে রাত কেটে যায় ,
দিন কেটে যায় ঘুরে,
পাস্টিক আর ছেড়া কাগজ
জীবন পাতার নীড়ে।

সব শিশুদের তরে তোমার
ভালবাসা চাই,
মনের মাঝে তাদের যেন
সুখের দেখা পাই।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)