১৫২. মনের রাজা
মনের রাজা
___ নজরুল স্যার
মোরা সবাই রাজা, সবাই প্রজা-
নীতির রাজ্যে সবাই রাজা,
প্রজা প্রভুর কাছে,
ন্যায়কে করি চুম্বন আমি
অন্যায় ফেলে পিছে।
বাজাও দামামা, দাড়াও রুখে
মসি হস্তে বীর,
'বল বীর' তুমি একবার বল
রাখ উন্নত শির।
কুর্নিশ কভু নাহি করো তুমি
অত্যাচারীর ভীড়ে,
মনোবলে যদি রাজা হও কভু
পৌছবে জয়ের তীরে।
কাকে করো ভয়?
সব কিছু আজ তুচ্ছ করে
ফিরে আনো সত্যের জয়।
মোরা সবাই রাজা, সবাই প্রজা
Comments
Post a Comment