বানী-৩

আগের দিন গুলো সত্যিই অনেক ভাল ছিল। প্রেম প্রীতি ভালবাসা। মানুষের মাঝে কত সুন্দর সামাজিকতা ছিল। পরিবারগুলোও ছিল মায়ায় জড়ানো স্বর্ণলতার মত। কেউ কাউকে সহজে ছেড়ে যেত না। আর আজ পেলাম একটা পাষন্ড দেশ আর দেশের মানুষ। কারো প্রতি কারোর কোন মায়া নেই ভালবাসা। কত সুন্দর একটা দেশ আমাদের,  আর আমরা করে রেখেছি উচ্ছৃঙ্খল।  ফিরে আসুক আমাদের সেই সামাজিকতা। যেখানে ভালবাসা, শ্রদ্ধ্যা ভক্তি আর সংসারে মা বাবার কদর রয়েছে।
_____ নজরুল বিন রশিদ

মাদকের এই করাল গ্রাস থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে হবে। আশায় রইলাম একদিন মাদক মুক্ত সমাজ ও দেশ পাব।

দেশে আইনের শাসন কায়েম থাকলে কারো বাবার শক্তি নেই যে অপরাধ করে ছাড়া পাবে। কিন্তু আমাদের মাঝে স্বজনপ্রীতি আর ঘুষ বানিজ্য আমাদের সোনার দেশের এই অধঃপতন। আশায় বুক বাধি, একদিন ফিরে আসবে আবার সেই সোনালী সকাল..............
__ নজরুল বিন রশিদ

অগ্নিদাগে পুড়ছে ভীষণ,
সবুজ ঘেরা পল্লীরে,
নগর যাপন কষ্ট ভীষণ
ধোয়ায় ধুলায় মরলিরে।

নিজের দোষে খাইল গুনে
আমার দেশের মাটিরে,
ঘুষ বাজারে মরল পুড়ে
যা ছিল সব খাটিরে।

শুধু লেবাস দিয়েই মানুষ চেনা যায় না। মানুষ চিনতে হলে মনকে চেনা লাগে।
___ নজরুল বিন রশিদ

তুমি হাসলেই আমি হাসি
অবহেলিত মানুষের তরে,
তুমি আসলেই আমি আসি
সাইক্লোন আর ঘুর্নিঝড়ে।
___
ধরা কাপে থরথরে
মহাপ্রলয়ের আতংকে,
পাপে করে নৃত্য রোজ
মৃত্যু ভরা অঙ্গে।
___ নজরুল বিন রশিদ

দূর্নীতির বিরুদ্ধে সহ অভিযান চাই। মাদক দেশ আর দশকে তিলে তিলে খায়, আর দূর্নীতি গ্রাস করে খায়। (এক্কেবাড়ে ঘইট্টাসার করে দেয়)
___ নজরুল বিন রশিদ

ছোট ছোট মলা পুটিতে
দূর্নীতি দমন হবে না।
রাগব বোয়াল বিষধর শিং
ধরা যেদিন হবে না।
___ নজরুল বিন রশিদ
সকাল থেকে রাত অবদি
সুখকে খুজে বেড়াই,
অনেক কথার আলাপনে
দুঃখটাকে তাড়াই।
___ মুহাম্মদ নজরুল ইসলাম

বন্ধুত্বের মাঝে আমার
সকাল দুপুর বসত,
তাদের মাঝেই প্রান ফিরে পাই
তাদের মাঝের রসদ।

দুঃখ এলে ঝড় গতিতে
কাদিয়ে সুখের নায়,
বন্ধু স'বে উড়িয়ে দিয়ে
দুঃখকে তাড়ায়।
___ মুহাম্মদ নজরুল ইসলাম

নীতি কথা বলা মানুষগুলো যখন নীতির বাহিরে কাজ করে, তখন তাকে অমানুষ ছাড়া আর কিছুই মনে হয় না।
___নজরুল বিন রশিদ

অনেকেই বলে আমি ফিল্টার পানি খাই,
মাঝে মাঝে তাদেরকে নর্দমার মাঝেও পাই।
গা থেকে বিন্দু বালি ফু ফু করে সরায়,
স্বার্থ পেলে ডোবার কাদায় সারা শরীর ভরায়।
____ নজরুল বিন রশিদ

মানুষের প্রতি মানুষের ভালবাসা যদি থাকতো,তাহলে আমাদের এই সুন্দর পৃথিবীটা আরো অনেক সুন্দর হতো।

♣সবুজের মাঝে হৃদয়ের ভাজে
নতুন দিনের খুজে,
ভাসছে দু'চোখ, হাসছে দু'ঠোট
প্রকৃতির প্রেমে মজে।

♣আকাশ যেন নীলের হাট
পাহাড় সবুজ ঘেরা,
সাগর পাণে ছুটছে মায়া
ছুটছে ঝরনা ধারা।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)