এসো স্বপ্ন দেখি-- নজরুল বিন রশিদ

এসো স্বপ্ন দেখি
___ নজরুল বিন রশিদ

জীবনের অনেক পাওয়া, না পাওয়ার স্বপ্ন আছে।  জীবনের সাথে দুটি জিনিস জোয়ার ভাটার মত  জড়িত। আর এই দুটি জিনিস হলো সুখ এবং দুঃখ। দুখের স্বপ্ন কেউ দেখে না। দেখে সুখের স্বপ্ন।
জীবনকে সফলতার এভারেষ্টে পৌছাতে হলে স্বপ্ন দেখতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখ সেটা না। যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না, সেই স্বপ্ন দেখ। পৃথিবীর যত স্মরনীয় বরনীয় ব্যক্তি রয়েছেন, তার মুলেই রয়েছে স্বপ্ন আর অধ্যবসায়।  স্বপ্ন দেখা ছাড়া কেউ কোন কাজে সফলতা লাভ করতে পারে না। যে কোন কাজের পূর্ব চিন্তা ভাবনাই হল পরিকল্পনা। আর এই পরিকল্পনার পূর্বে তুমি মনে যা লালন করবে সেটাই হল তোমার স্বপ্ন। স্বপ্নকে অধ্যবসায়ের কাছে ছেড়ে দাও। আর তুমি যে স্বপ্ন দেখবে সেটা হল আত্নবিশ্বাসী স্বপ্ন। অর্থাৎ তুমি যা বলবে, তাই করবে । 
এক কথায় -' আমি পারবই' আমাকে পারতেই হবে। জীবনের সফলতা আমার চাই চাই। মনে মনে স্থির করবে, দৃঢ় প্রতিজ্ঞ হবে যে- পৃথিবীতে যদি কেউ পারে, তাহলে আমিই পারব। এই ইচ্ছা শক্তি তোমার ভেতরে  লালন করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। প্রথমেই তুমি ব্যর্থ হবে। তারপর আবার ব্যর্থ হবে। হয়তো এর পরও। মনে রেখো ব্যর্থতার পর ব্যর্থতাই তোমাকে সফলতার দ্বারপ্রান্তে পৌছে দেবে। তুমি যত বার ব্যর্থ হবে ততবার তোমার মুখে হাসি ফুটবে কারন ধীরে ধীরে তুমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছ।
মনে রেখো উত্তাল সমুদ্রে যে নাবিক হাল ধরতে জানে, সেই তো প্রকৃত নাবিক। তোমার জীবনে হাজারও দুঃখ কষ্ট আসবে। আর এগুলোকে পেছনে ফেলে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোন বাধাকে বাধা মনে করবে না। তুমি যদি কোন বনের মধ্য দিয়ে যাও, তাহলে দেখবে সেখানে কোন পথ নেই কিন্তু তুমি নিজে থেকেই পথ তৈরী করবে ।  কারনটা হল তুমি তোমার রাস্তা খুজতেছ। আর সেই রাস্তা দিয়ে তুমি বাড়িতে আসবে। এভাবে করে তুমি তোমার জীবনের লক্ষ্যে পৌছতে, তোমাকে চির যৌবনা আর দৃঢ় প্রতিজ্ঞাবন্ধ হতে হবে। মাঝে মাঝে ইতিহাস পড়বে, পৃথিবীর সফল মানুষের জীবনী পড়বে।  দেখবে সেখানে বিত্তশালী খুব কমই আছে। অনেক সংগ্রাম আর ত্যাগের মধ্য দিয়েই অর্জন করে নিয়েছে তাদের সফলতা। সফলতা এমনি এমনিই আসবে না। তাকে জয় করে নিতে হয়।
আর জয়ের মন্ত্র হল-
                   "আমিই পারব"
তুমি যদি বিশুদ্ধ বাতাস গায়ে মাখতে যাও,তাহলে সাগর পাড়ে যেতে হবে। বিশাল সাগর দেখতে চাইলে সাগর পাড়ে যেতে হবে। পাহাড় দেখতে চাইলে হিমালয় পর্বতে যেতে হবে। আর সফল হতে হলে, সফল মানুষের জীবনী পড়তে হবে। সফল মানুষের কাছাকাছি  থাকতে হবে। ভাল মানুষকে অনুকরন ও অনুসরন করতে হবে। ন্যায় আর নীতির সাথে বসত ঘরে তুলতে হবে। দৃঢ় প্রতিজ্ঞ,  কঠোর পরিশ্রমী এবং আত্নবিশ্বাসী হতে হবে।
অবশেষে বলবে-
                  " আমিই হব দশের সেরা
                   বিশ্বটাকে কাপিয়ে,
                   ছিনিয়ে আনব জয়ের মুকুট
                   বারে বারে ঝাপিয়ে।"

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)