১৫৮. মাহে রমজান

মাহে রমজান
___ নজরুল বিন রশিদ

পরম পাওয়ার চরম সুখে
এলো মাহে রমজান,
পাখি গাহে মধুর সুরে
মানুষ গাহে আল্লাহর সান।

দ্বীনের পথে সবার সাথে
পথে ঘাটে খুশির রব,
সুখের পরশ থাকে মনে
ইবাদাতে মশগুল সব।

এলো সিয়াম বছর ঘুরে
পাপ মোচনে এই সুযোগ,
পুণ্যকাজ আর ইবাদাতে
একটি কাজই সবার হউক।

রচনাকালঃ ২৮/০৫/২০১৮

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)