১৫১. শ্রমিক

শ্রমিক
___নজরুল স্যার
দুনিয়ারে আমি পেছনে ফেলিয়া ভাই
সাম্য আর ন্যায় বিচারের গান গাই,
সকলের চক্ষে আমি মানবতাবাদী,
আমি বিবাদীর চোখে বড়ই বিষাদী।
ক্লান্ত দেহে শ্রান্ত হৃদে করি আলাপন,
আমি যে নিশি পাখি, করি সবেতে বিচরণ।
মহান সেতো, মহা মানবতা,ধরেছি বক্ষে,
লালন করেছি হৃদে তা'রে, জয়ের লক্ষে।
পৃথিবীর যত বিত্তশালী ধনবান আছ ভাই,
দিয়ে দাও তুমি পাওনা তা'রে, এটাই শুধাই।
তারাই তো গড়েছে রসবতী বসুধার সজীবতা
দিয়েছে আহার আপনার পেটে,ল'য়ে ব্যাকুলতা।
সাম্য শিখে নাও হে ভাই,তা'রি গান আমি গাই,
ঘাম শুকানোর আগে তা'রে, পরিশোধ একপাই।
বিশ্বনবী মুহাম্মদের বানী নাও তুমি মুখে,
শ্রমিকের পাণে ফিরে চাও তুমি, থাক সদা সুখে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)