১৪১. সাম্য

সাম্য
___ নজরুল স্যার
আমি গাহি গান সাম্যের,
জয় হোক মানবতার, জয় হোক ন্যায়ের।
স্রষ্টা তোমার সৃষ্টিতে আজি অত্যাচারীর মেলা,
রক্ত নেশায় উন্মাদ তারা, লেলিহান হলি খেলায়।
যুগে যুগে, কালে কালে,
আমি ভাঙি চীনের সম প্রাচীর,
আমি ভয়কে করিয়া তুচ্ছ, প্রতিবাদী সব দাবির।
আমি জয়কে ছিনিয়া  আনিতে করি ক্রোন্দল,
আমি দলে দলে, পদ দলে করি পিষ্ট, শান্ত করি সব ঝঞ্জাল,
আমি অত্যাচারীর গাঢ় ধরি করি নিচু,
সকলের চক্ষে জয়ের নেশায় আমি ছুটি তার পিছু পিছু।
ন্যায়কে ফিরিয়া আনিতে, ওষ্ঠে উচিয়া মুখ,
আমি পদাঘাতে করি ছিন্ন ঐ অত্যাচারীর বুক।
তারা সহসায় হেসে খেলে,
আমার দু'চক্ষে আগুন জ্বলে।
হৃদে জ্বলে অনল মোর,
আমি বারে বারে ফিরি, ধরি তার গাঢ়।
মোর রক্ত চক্ষে, তব জয়ের নেশায়, ন্যায়ের পথে,মানবতার দাবিদারে,
ঘুড়ি পথে পথে, আপনার  সাথে , জিহাদের পাল্লাভারে।
দিয়েছ ধনীরে ধন, নিয়েছ গরীবের ভিটা খানি,
আপন হাতে গড়িলে প্রতিমা, ভাঙ্গিলে সব জানি।
তবে কেন?
হৃদয়ে বাজে না বীনা?
আপনার চক্ষে রাখিয়া চক্ষু, রাঙিয়েছে সেই কে?
তুমিই গড়েছ তা'রে, দিয়েছ শক্তি, অত্যাচারী যে।
সে হাসে,
রক্ত চোষা জন্তু! যা'রে তুমি ভরণ পোষন, লালন করো হৃদে,
সেই তো আজি মানবতারে ধুলায় উড়ায়ে, বসিছে তোমারি কাধে!
তোমার দয়ায় ভিখারী হাজারো, ঘুড়ে তোমারি দ্বারে,
তুমি থালা দিয়ে দিলে পুণ তা'রি হাতে, রক্ত বক্ষ চিরে।
আমি গাহি তোমারি গান,
তবু তুমি মহীয়ান।
দিয়েছে তুমি আমারে আস্ত একটা প্রান।
পরাণে যে মোর, বাজে ক্ষনে ক্ষনে, মানবতার সেই ঘ্রান।
আমি গাহি গান ন্যায়ের
তোমারি করুনায়, জয় হোক মানবতার,
জয় হোক সাম্যের।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)