১৩৬.কলি যুগ
কলি যুগ
মুহাম্মদ নজরুল ইসলাম।
বৃদ্ধ নানা কয় নাতি রে
শুনরে নাতিন কই তোরে,
তোদের যুগে আকাম চলে
ভয়ে ভয়ে কই ডরে।
তোরা নাকি বেয়াদবও
মুরব্বীদের চিমটি দেস!
ঘুরে ফিরে রাস্তা ঘাটে
ইভ টিজিং এর সুযোগ লস?
পরের ঘরের ধনের উপর
লোভটা নাকি খুব বেশি,
আয় না কাছে আদর করি
জোরে একটা দেই ঘুষি।
নানার এমন কথা শুনে
জোয়ান নাতিন যায় রেগে,
অভিমানে মুখ লুকিয়ে
লজ্বা নিয়ে যায় ভেগে।
Comments
Post a Comment