১৩৫. বোকার ক্রেডিট

বোকার ক্রেডিট
____মুহাম্মদ নজরুল ইসলাম।
রচনাকালঃ১৪/০৪/২০১৮

গত সকাল ফ্রেন্ড এসে কয়
মুচকি মুচকি হাসিয়া,
বলতো দেখি, কে দিল হায়!
গালেতে চর কষিয়া?

জেদে আমি বললাম তখন
বাদ দে তো যত্তসব
নেতায় দিছে, আদর করে
তিনিই আমার আসল রব।

খাওয়ায় রোজ কুরমা পোলাও
হিংসে কি রে লাগে তোর,
এমন নেতা পাব কোথায়?
সেই তো হল আসল চোর।

বলল ফ্রেন্ডে বলিস কী তুই!
লজ্বা শরম গেল কই?
উল্টা ঘুরে বললাম আমি
তোর মত আমি বোকা নই।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)