১২৯. স্বসাপের ভ্রমন
স্বসাপের ভ্রমন
__ মুহাম্মদ নজরুল ইসলাম।
স্বসাপ গেল রাঙামাটি
সাথে চড়ুই টিয়া,
এ ডাল ঐ ডাল ঘুড়ছে স্বসাপ
কাদছে আমার হিয়া।
পাহাড় দেখবে আকাশ ছোয়া
মেলবে মেঘের ডানা,
ইচ্ছে মত ঘুড়বে পাখি
করবে না কেউ মানা।
নদীর জলে নিঃশ্বাস ফেলে
কাটবে সাতার পাখি,
ধম ফুড়িয়ে উঠবে ডাঙায়
খুলবে রঙিন আখি।
লিখবে কবি জানবে সব-ই
এই যুগের ইতিহাস,
সময় পেলে কাদবে হৃদয়
শুধুই দীর্ঘশ্বাস।
আবার নতুন করে পাখি
মেলবে ডানা ভোরে,
পতেঙ্গাতে দেখবে গিয়ে
বিজয় নিশান উড়ে।
সুখের ছোয়ায় কাটবে সাতার
হৈ চৈ সাগর জলে,
নতুন দিনের আহ্বানে
ছুটবে দলে দলে।
চড়ুই টিয়ার গল্প কথায়
আসবে রাজা প্রজা,
কুলি মজুর পরবে না বাদ
জোকের হবে সাজা।
আমি তখন একলা ঘরে
ডাকব স্বসাপ তোমায়,
ঘুম ভাঙ্গানি পাখির ডাকে
ডাকবে সদা আমায়।
রচনাকালঃ০৭/০৪/২০১৮
Comments
Post a Comment