১৩১. আপন মানুষ

                    আপন মানুষ
           ___ মুহাম্মদ নজরুল ইসলাম।
               আপন মানুষ পর হয়ে যায়
              এক নিমিষেই ভাই,
              ধু-ধু বালির মরীচিকা
              এই আছে এই নাই।

              ঝাপটা ধরে হৃদয় পাজর
              বৈশাখী ঝড় ধায়,
              সুখ গুলো সব উড়িয়ে দিয়ে
              তুলল দুঃখের নায়।

             ক্ষনিক ব্যাথা তীব্র বেগে
             আসছে ধেয়ে ঐ,
             প্রশ্ন শুধু  হৃদয় নীড়ে
             আমি কি মানুষ নই।

             মানুষ যদি ভাব ও ভাই
             সুখের নায়ে তোল,
             দৃষ্টিকোণে লাগাও আলো
             অন্তর চোক্ষ খোল।

রচনাকালঃ০৭/০৪/২০১৮

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)