পক্ষী ও বৃক্ষ
পক্ষী ও বৃক্ষ
___ নজরুল স্যার
গত দিনে ঝড় ছিল খুব,
জ্বর ছিল মন দেহে,
ভেঙেছিল বৃক্ষ মেলা
পক্ষী দেখে সহে।
ঘামছিল আত্নাটা তার,
বসত নাহি রহে,
অত্যাচারীর অত্যাচারে
রক্ত গঙ্গা বহে।
পক্ষী গেল বৃক্ষ গেল
গেল বানের জলে,
সব কিছু হারালো স'বে
অত্যাচারের কবলে।
রচনাকালঃ২৪/০৪/২০১৮
Comments
Post a Comment