১৫৯. সেল্ফি রোগ
সেল্ফি রোগ
____ নজরুল স্যার
সেল্ফি রোগে ভর করেছে,
ভুত চেপেছে গায়,
বাসে, রেলে, লঞ্চেতেও
সেল্ফি দেখা যায়।
গলাটানা, ঘাড় বাকা আর
চোখ দুটি টেরা,
পা দুটি তার উপরে চলে
হয় যদি তাড়া।
এই তো গেল বামের কথা
চোখ ফিরালে ডানে,
পাঞ্জাবী আর টুপি সেল্ফি
দেখবে কবরস্থানে।
কত মানুষ সেল্ফি নিতে
দেয় যে জীবন খানা,
বুঝে শুনে সেল্ফি নিলে
কেউ করবে না মানা।
রচনাকালঃ২১/০৫/২০১৮
Comments
Post a Comment