১৩৮.হারিয়ে যাওয়া দিন

হারিয়ে যাওয়া দিন
___ নজরুল স্যার

কোথায় গেল ছেলেবেলা
কোথায় পুতুল খেলা,
কোথায় গেল কামার পাড়ার
বাশি ফুলের মেলা।

কোথায় গেল ঢেকি দিয়ে
চিরা পিঠার ধুম
কোথায় গেল শীতল পাটির
ক্লান্ত দেহের ঘুম।

কোথায় গেল সবুজ বনের
বৃক্ষ সারি সারি,
কোথায় গেল ছোট ছোট
খড়ের ঘরের বাড়ি।

কোথায় গেল বৈশাখী ঝড়ে
আম কুড়াবার দিন,
কোথায় গেল বৃষ্টি শেষে
ছোট ছোট মীন।

কোথায় গেল ক্যারন গাছ
অলবড়ই এর ফল,
কোথায় গেল জোয়ান কালের
গাছে উঠার বল।

২০/০৩/২০১৮

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)