১৪০.নদীর পাড়ে বন্ধুর বাড়ি

নদীর পাড়ে বন্ধুর বাড়ি
     মুহাম্মদ নজরুল ইসলাম।

ও চামেলী আয় না কাছে
একটু আদর করি,
উছলা গাঙে উঠছে জোয়ার
ভাঙ্গা নায়ের তরী।

কালো মেঘে ছাদ করেছে
মনের আকাশে,
আয় না কাছে জুড়াই এ প্রান
তোর-ই আবেশে।

শ্যালমা বরণ কন্যা ওরে
জলের ভেতর বাড়ি,
ও চামেলী আয় না কাছে
একটু আদর করি।

শাপলা ফুলের পরশ দেব
আলতো করে গায়ে,
তুলব তোকে আমার ঘরে
সুখ কুড়ানো নায়ে।

রচনাকালঃ ২১/০৪/২০১৮

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)