১৪৮.এমন যদি হতো

এমন যদি হতো
___ নজরুল স্যার

এমন যদি হতো-

মিথ্যা কথা বললে মানুষ বয়স কমে যেতো।
পরের ক্ষতি করলে মানুষ জীবন থেমে যেতো।
বুঝে শুনেও করত যদি বারে বারে ভুল,
প্রতিবারে পড়ত যদি একটা একটা চুল।

এমন যদি হতো-

মনুষ্যত্বহীন মানুষগুলোর আত্নাটা বের হতো,
পথে ঘাটে হেটে হেটে নিজেই জানান দিতো।
ধর্ষক আর লম্পটরা সব শুন্যে ভেসে রতো।
লোভে পরে ঘুষটি নিলে হাতটি পরে যেতো।

এমন যদি হতো-
পাপে ভরা মানুষগুলোকে ঈগল কাক ঠুকরাতো।
অত্যাচারী নরপশুদের জিবটা বের হতো।

ইস! এমন যদি হতো-
পরকে শোষন করে যারা কেড়ে নিত ভাত,
প্রতিবারে পড়তো যদি একটা একটা দাত।

দেশটা ভাল হতো আমার, দেশটা ভাল হতো।
ইস!  এমন যদি হতো।

রচনাকালঃ ১৫/০৪/২০১৮

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)