১৪৭. ভালবাসার মানুষ
ভালবাসার মানুষ
____ নজরুল স্যার।
ভালবাস তাকে।
কাকে?
যে মানুষটা সাদা মনের
লোভ করে না বেশি ধনের
অল্পতে যে খুশি থাকে,কষ্ট গুলো লুকিয়ে রাখে,
ভালবাস তাকে।
ভালবাস তাকে।
কাকে?
সমাজ নিয়ে ভাবে যে লোক,
পথের ধুলায় কুড়ায় যে সুখ,
একটু খানি ভুল বসত, অনুসুচনা জাগে,
ভালবাস তাকে।
ভালবাস তাকে।
কাকে?
লোকে যারে ভাল বলে,
স্বপ্ন নিয়ে এগিয়ে চলে,
দেশের তরে, দশের তরে, মনটা ব্যাকুল থাকে,
ভালবাস তাকে।
ভালবাস তাকে,
কাকে?
মায়ের সেবা করে যেজন,
পৃথিবী যার আপন স্বজন,
মনুষ্যত্ব লালন করে, বুকের ভিতর রাখে,
ভালবাস তাকে।
রচনাকালঃ১৫/০৪/২০১৮
Comments
Post a Comment