১৪৪. ছাত্র জীবন
ছাত্র জীবন
___ নজরুল স্যার
ছাত্র জীবন অতি মধুর
পড়ার সাথে ভাব,
শিখতে যদি পার তুমি
শুধুই লাভ আর লাভ।
মনুষ্যত্ব লালন করো
তোমার বুকের মাঝে,
সাজবে তুমি রঙিন ফুলে
সকাল দুপুর সাঝে।
ফুটবে ফুল আর গাইবে পাখি
জীবন মাঝে রোজ,
ছাত্র জীবন হলে সফল
নেবে সবাই খোজ।
এই তো সময় জীবন গড়ার
করো তুমি পণ,
সফলতা ছিনিয়ে আনো
শিক্ষাই আসল ধন।
Comments
Post a Comment