১৪৫. মেধাবীদের কষ্ট

মেধাবীদের কষ্ট
___ নজরুল স্যার
কষ্ট থেকে বলছি ভাইরে
রাগ করিস না,
কিসের চাকরী, কিসের বাকরী
আর পড়িস না।

তারপরেও চাকরী যদি
একখানা তুই চাস,
মাটির ব্যাংকে একটা একটা
পয়সা খড়ি জমাস।

কিসের আইন, কিসের নীতি
শুধুই কেবল মাতামাতি,
পড়াটা তোর বৃথাই যাবে
ঘুসটা শুধুই সাথী।

মেধাবীরদের মুল্যায়ন আজ
শুধুই কেবল মুখে,
কাগজপত্রে গেলে দেখি
কাদছে মেধা দুঃখে।
______রচনাকালঃ২৪/০৪/২০১৮

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)