১৪৩.তুমি

আজ সেই দিন,
যেদিন তুমি ঝড়ের ভয়ে, আমার বুকে মুখ লুকিয়ে বলেছিলে,
আমায় ছেড়ে কোথাও যাবে না।
বলেছিলে, পৃথিবীর কোলাহল থেকে যাবে,
থামবে না তুমি।
আকাশটা আজ মেঘলা, অন্ধকার নেমে আসছে চারিদিকে।
আমার ভয় ছিল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে।
ঠিক তাই হল।
আজ তুমি নেই।
মেঘলা আকাশের মত আমার ভিতর  বাহির অন্ধকারে ঢেকে আছে।
সূর্যের আলো আমার জীবনে আসবে কিনা জানি না।
তবে আলোয় আলোয় আলোকিত হোক তোমার জীবন।
ভাল থেকো তুমি।
ভাল থেকো।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)