১৩৭. মৃত্যু
কি নিঃশব্দ!
কি নিস্পৃহ! মানুষের মৃত্যু।
দুনিয়ার সকল কাজ আর আপনজনকে ফেলে,
নিথর দেহটা ফেলে চলে যায় আত্না।
অপলক চোখে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্বপ্ন বুনা দুটি চোখ।
এক নিঃশ্বাসে,এক নিমিষেই নিঃশ্বেষ হয়ে যায় সব কিছু।
কি নিদারুন ব্যাথা!
কি অসহ্য যন্ত্রনা!
কান্নাকাটি, আত্নীয় স্বজনের আনাগোনা।
ক্ষনিকের হৃদয় ফাটা চিৎকার।
Comments
Post a Comment