১২৭.নাবিক
নাবিক
মুহাম্মদ নজরুল ইসলাম।
আমি কবিতা রচি, নাহি যে তারি শেষ
কালের কোলে ঘুমিয়ে পড়েছে,
প্রতিবাদের নাহি রেষ।
তুমি পথে প্রান্তরে, দেশ নগরে,যুগ যুগান্তরে,
আমি দুমুঠো ভাত মুখে তুলে দিতে
জন্মেছি আজ অগ্রে।
প্রভুর কৃপায় হাহাকার ধরিত্রী
অন্তরে সর্প বিষ,
নাহি যে কোথাও মানবতা আজ
বাজিছে নাগিনী শীষ।
মহামানবতারে চিবিয়ে খেয়েছি, চুষেছি আকণ্ঠ
মানবে মানবে করছে তাণ্ডব,
এ যুগের পাষণ্ড।
আমি রচি কবিতা খানি, মধুর ঘ্রাণে ভরা,
তুমি দেশের কর্ণধার হইও
সাজিয়ে দিও ধরা।
আমি নিঃশেষ হব ক্ষণিকের তরে
রণতূর্য তোমার অবিচলে।
পথে পথে সব কংক্রিট দেয়াল
গুড়িয়ে দিও তুমি পদদলে।
আমি কাপুরুষের নাম নেব শত শত ওষ্ঠে উচিয়ে মুখ,
তুমি কি সাজবে বন্যহস্তি
পিষে দিও তার বুক।
ভাঙা চাঁদেরহাটে আমি বসাব সারথীর মেলা,
তুমি নরপশুদের লালসার গ্রীবায়
সাজাইও ধ্বংস লীলা।
সামনে দেখ অসীম কুয়াশা
হতাশার হাতছানি,
ভয় নাহি কভু,এগিয়ে যাও তুমি
আমরা কি এসব মানি।
তুমি সাজিবে নতুন বেশে, আলোক বর্তিকা হাতে
আমি শোনাব আগমনী গান,
জনতার পথে পথে।
রচনাকালঃ০১/০৪/২০১৮
ভোর ৫ টা
Comments
Post a Comment