১৩২. আজব জামানা
আজব জামানা
_____ মুহাম্মদ নজরুল ইসলাম
এমন দিন আসল ফিরে
পড়ল ফাদে পা,
ছেলের হাতে মা খুন
হৃদয়ে ভীষণ ঘা।
বাবা ছেলের মারামারি
চলছে দিবা রাত্রি,
আজব জামানার এই যুগে
আমরা সবাই যাত্রী।
পত্রিকাতে খুললে দেখি
অত্যাচারীর বর্ষণ,
নিরাপত্তা নাই যে কোথাও
বাবার হাতে মেয়ে ধর্ষণ।
নীতি আদর্শ উঠে গেছে
সব-ই পরপারে,
ভাল সকল বন্ধী হল
অমানুষের কারাগারে।
খুন আর রাহাজানিতে
ভরে গেছে দেশটা
কত যে ব্যাথা হৃদয়ে আমার
কবে যে হবে শেষটা।
রচনাকালঃ১২/০৪/২০১৮
রোজঃ বৃহস্পতিবার
সময়ঃ সকাল ৬ টা।
Comments
Post a Comment