১৩০. নীতি আদর্শ
নীতি আদর্শ
___ মুহাম্মদ নজরুল ইসলাম।
মানুষ হয়েছ এই ভবে তুমি
মানুষ যেন কয়,
সকল কাজে নীতি আদর্শে
ছিনিয়ে আনো জয়।
কথায় কথায় ভাব না দেখাই
কাজেই পরিচয়,
তোমার মাঝেই সকাল সাঝে
নীতি আদর্শ যেন রয়।
নীতির দেশে প্রজা তুমি
হইও নীতির রাজা,
অন্যায় ভাবে না পায় যেন
কোন মানুষ সাজা।
নীতিতে যদি থাক অটুট
আসলে শত মরণ,
দেখবে একদিন ছুটবে মানুষ
করবে তোমায় বরণ।
রচনাকালঃ০৭/০৪/২০১৮ ইং
Comments
Post a Comment