১২৮.জ্বি স্যার

জ্বি স্যার
   মুহাম্মদ নজরুল ইসলাম।

জ্বি স্যার, জ্বি স্যার করেই কেবল
সুখটাকে হারালি,
সারা জনম কুকুর মশাই'র
লেজটাকে ঝাড়ালি।

বলতে গেলে বন্ধ মুখ আজ
চলতে গেলে পা,
ধরতে গেলে হাত নাহি পাই
হৃদয়ে ভীষণ ঘা।

রক্ত নাকি কালচে এখন
মনুষ্যত্ব নাই,
জ্বি স্যার জ্বি স্যার বলতে বলতে
জীবনটা কাটাই।

স্বার্থের জন্য হায়েনা মানুষ
ভালবাসা নাই,
বনের জন্তু লজ্বা পেল
কোথায় পাবে ঠাই।

এমন করে চললে মানুষ
যুগ হবে দাজ্জাল,
স্বাধীনতা খর্ব হল
সব জায়গায় ভেজাল।

আর কতকাল জ্বি সার, জ্বি স্যার
একটু থাম এবার,
স্বার্থটাকে বাদ দিয়ে আজ
ভাব নিয়ে সবার।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)