১১৩. বিল্লু
বিল্লু
নজরুল ইসলাম।
মিউ মিউ বিল্লুটা আজ
ডাকছে দেখ ঐ,
রাতের বেলায় মাছের কাটা
বিল্লুটা খুজবেই।
যদি বলি ধুর যা সরে
ভাল্লাগেনা তোরে,
চোখ দুটি তার পাকিয়ে বলে
হিংসে করো কিরে?
বিল্লু বলে আমায় তুমি
তাড়িয়ে দাও শুধুই,
ইদুর যখন মারি তখন
লাগে আমায় মধুই।
কৃতজ্ঞতা নাই তোমাদের
মানুষ তোমরা বৃথা,
নিজের চিন্তা আগে করো
এটাই আমার ব্যাথা।
রচনাকালঃ০৩/০৩/২০১৮
Comments
Post a Comment