১২৩. মহামারী
মহামারী
মুহাম্মদ নজরুল ইসলাম।
টিং টিং হ্যালো হ্যালো
মাথাটা ধরে গেল,
সারাক্ষন এই সব
লাগে না ভাল।
চারিদিকে হৈ চৈ
ছিনতাই রাজনীতি,
দেশটা যেন এক
আজব কুটুক্তি।
ঝংকার টংকার
বাজে সব লংকার,
তাদের কারনে
মাথা কেটে কংকাল।
পথের প্যাচাপ্যাচী
লাগে না ভাল,
সেই সব কারনে
মাথাটা আরো গেল।
রাস্তার পাশে বাড়ি
সেই ঘরে আমি পড়ি,
চারিদিকে শব্দ
আমি শুনে স্তব্দ।
রচনাকালঃ ২৫/০৭/২০০৩
Comments
Post a Comment