১২৪. আজও হাটছি স্বাধীনতার পথে
ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই দেশ
মায়ের বোনের ইজ্জতের দাম,
পাই যে আজও স্বাধীনতার কোথাও মাগো
জুলুমের কাছে করি প্রণাম।
স্বাধীনতার সাত চল্লিশ বছর পরে আজও পরাধীন,
রাজ পথে আজও গুলির শব্দ,
মুখ থেকে ফুটে না বুলি, অস্রঘাতে ভয়ে বলি
পাথরের মত স্তব্দ।
বনের বাঘেরে আমি ডরাই নাই কখনো
ভয়ে আছি আজ শিয়ালের,
আমার মুখের খাবার কেড়েছে, মেরেছে অবিরাম
কাটে না ভয় ভয়ালের।
বায়ান্নাতে যুদ্ধ করেছি কথা বলব মুখ খুলে
বলতে পারি নি আজও কথা,
ঘুষে সন্ত্রাসে অনিয়ম দূর্নীতিতে, বাধ্য বন্ধ কপাট
বাড়ছে হৃদয়ের ব্যাথা।
পঁচিশে মার্চ আজ কাল রাত্রি, কালো হয়েছে গত
আজও দেখি গুম হত্যা,
পারি নি মাগো মুছতে কালো,দেখিনি সোনালী আলো
দেখেছি ধর্ষণ আত্নহত্যা।
স্বাধীন হয়েছে একাত্তরে দেশ, শুধুই ঘোষনা মাত্র
হয় নি কো আজও স্বাধীন মোরা,
হায়েনাদের আজও দেখছি
স্বাধীনতার সাত চল্লিশ বছর পর,
আজও স্বাধীনতার পথে হাটছি।
রচনাকালঃ২৬/০৩/২০১৮
রোজঃ রবিবার
সময়ঃ সকাল ০৬.০০ টা
Comments
Post a Comment