দুরন্ত ছেলে
দুরন্ত ছেলে
মুহাম্মদ নজরুল ইসলাম।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
একদিন অশ্বগতিতে ছুটবে তুমি,
শান্তির পরশ নিয়ে,
একদিন মুছবে তুমি আধার যত
আলোর আভা দিয়ে।
উত্তাল সমুদ্রে নাবিক হবে
ধরবে তুমি হাল,
অত্যাচারীর শাসন পিশে
হাসবে চিরকাল।
একদিন ঘুম ভাঙানি পাখি হবে
মিষ্টি মধুর সুরে,
আগামীর স্বপ্নে ডাকবে সদা
থাকবে সবার তরে।
০৫/০৪২০১৮
Comments
Post a Comment