অব্যক্ত ভালবাসা

অব্যক্ত ভালবাসা
___ মুহাম্মদ নজরুল ইসলাম।

পৃথিবীর দিবাচর, নিশাচর প্রানীরা যখন,
গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বে,
তখন তোমায় লিখব একটি রক্ত কবিতা।
যে কবিতায় থাকবে পৃথিবীর সকল অজানা কাহিনী।
সকল জয় আর পরাজয়ের গল্পে ভরে উঠবে আমার কবিতা খানি।
তুমি পড়বে তোমার হৃদয় দিয়ে,
ক্ষনে ক্ষনে পড়বে আমায় মনে,
ঘুড়বে তুমি আমায় নিয়ে নদীর সনে।
ডাহুক ডাকা দুপুর বেলায়,
হেটে হেটে পাড় হবে কাটা তারের বেড়ায়
পাখির মত উড়বে তুমি
সন্ধ্যা বাতি জ্বলবে জোনাক, খুশির পাড়ায়

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)