১১৬. আতুরঘর

আতুর ঘর
     নজরুল ইসলাম।

দিন ছিল না,ক্ষণ ছিল না
তুমি যে আতুর ঘরে,
দেখা হয়েছিল, কান্না ঝরেছিল
হেসেছিলে তুমি পরে।

ক্ষন জন্মা আমি, আজন্ম পাপী
করিনি তোমারে সেবা,
দিয়েছি সেথায় কুকুরের বাস
বুঝিনি  তুমি কেবা।

ভিজিয়ে বিছানা, করেছি ছিন্ন
দিয়েছি তোমারে কষ্ট,
ক্ষনিকের লোভে, আমি যে তবে
হয়েছি পথ ভ্রষ্ট।

এমন সন্তান আছে এই ভবে
করেনি বাবা মায়ের সেবা,
দিয়েছে লাঞ্চনা, ক্ষনিকের উন্মাদনা
বাবা মা যে রয়েছে বোবা।

এখন ছেলে মস্ত বড় হয়েছে
ধন যে অভাব নাই,
মায়ের জায়গা নাই যে ঘরে
কুকুর পেয়েছে ঠাই।

তিন বেলা সেই কুকুর বিড়াল
পায় যে পোলাও ভোজন,
মা'য়ে যে তাকিয়ে চোখের জল ফেলে
নাহি যে কোন স্বজন।

যে ঘরেতে আজ, হয় না কভু
মা বাবার আশ্রয়,
সেই ঘর কি আর, জাহান্নাম ছাড়া
কেউ দিবে প্রশ্রয়।

শোন হে অবুঝ, করো না কভু
মনুষ্যত্ব তোমার খুন,
পরপারে তোমার কিছুই নাহি যাবে
যদি ভাঙ তাদের মন।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)