১১৫. হাবুদের কষ্ট
হাবুদের কষ্ট
নজরুল ইসলাম।
বড় বড় বাবুরা
শিস দেয় ইশারায়,
ঘুষ দেয় দু'হাতে
শুধু লোভের কিনারায়।
হেন্ডমেইল, ব্ল্যাক মেইল
করে গলায় জড়িয়ে,
এই আছে এই নাই
যায় উল্কায় হারিয়ে।
যদি বলি ছেড়ে দাও
গলা চিপে ধরে সে,
ট্রাক দিয়ে টাকা দাও
দেখি তোর কে আছে।
নাচে গানে উল্লাসে
থাকে সদা বাবুরা,
দুই মুঠো ভাত খেতে
জান দেয় হাবুরা।
Comments
Post a Comment