১২৬. মা ও শিশু

হঠাৎ চিৎকার শুনে সামনে এগিয়ে গেলাম। দুই বছরের ছোট্ট শিশুটিকে খুজে পাচ্ছে না তার মা। মায়ের আহাজারি দেখে মনটা স্থির রাখতে পারলাম না। তাই এত ব্যস্ততার মাঝেও ঐ মায়ের কাছে শিশুটিকে ফিরিয়ে দিতে আমি পাগলের মত খুজতে শুরু করলাম। অবশেষে আল্লাহর  রহমতে খুজে পেলাম।মায়ের কোলে শিশুটিকে ফিরিয়ে দিতে পেরে, মনটা শান্তিতে ভরে গেল।

কত মানুষ এদিক সেদিক
করল ঘুড়াঘুরি,
সবাই শুধু শুনল মায়ের
করুন আহাজারি।

কেউ এলো না শান্তনাতে
ফিরিয়ে দিতে খোকা,
কথায় চতুর মানুষ গুলো
আসলেই খুব বোকা।

এমন যদি হয় কখনো
তোমার সামনে ভাই,
নিবেদন মোর এগিয়ে এসো
সুখে রাখুক সাই।
___মুহাম্মদ নজরুল ইসলাম

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)