হযরত মুহাম্মদ (সাঃ)
গভীর রাতে ডাকল পাখি
বনের কিনারায়,
মা আমিনার কোলে নবী
পৃথিবী শোনায়।
জগৎ জুড়ে নূরের আলো
আসল যেদিন ঘরে,
শান্তি পেল এই পৃথিবী
কাদল কাফির ডরে।
পাখ পাখালী মধুর সুরে
গাইছে দেখ গান,
বনের প্রানী তরুলতা
আনন্দে আধখান।
সবাই তখন জিকির পড়ে
ইয়া নবী বলে,
দলে দলে যোগ দিল সবাই
ইসলামের পতাকা তলে।
জন্মের আগে পিতা হারা
ছয় বছরে মা
আট বছরে দাদা গেল
কেউ তো দেখল না।
দায়িত্ব নিল চাচা তাহার
আবু তালেব নাম,
দুগ্ধ পানে মা হালিমার
জগৎ জুড়ে সুনাম।
এমন শিশু পেয়ে হালিমার
যায় বেড়ে স্বচ্ছলতা,
এমন দেখে মা হালিমার
বাড়ল আকুলতা।
একটি স্তন-ই পান করিতেন
মায়ার নবী সেই,
অপর স্তনটি রেগে দিতেন
খানে দুগ্ধ ভাই।
Comments
Post a Comment