আশায় বুক বাধি
আমরা হলাম বীর সেনানী সাধারন জনতা,
আমাদের কাছেই মন্ত্রী এমপির সকল ক্ষমতা।
শান্তির পথে থাকবে তুমি, আশায় মোরা থাকি,
স্বাধীনতার স্বপ্ন দিয়েই জয়ের ছবি আকি।
ভোটটি আমার অমুল্য ধন,শুদ্ধ প্রয়োগ চাই,
ব্যালট ভর্তি ভোটগুলো ভাই, স্বচ্ছ যেন পাই।
দেশের মানুষ যদি থাকে সদা ন্যায়ের পথে,
কষ্ট থেকেই সুখ কুড়াইব স্বাধীন পতাকাতে।
___ মুহাম্মদ নজরুল ইসলাম
Comments
Post a Comment